ময়মনসিংহে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ৩ জন।

নিহতরা হলেন, চুরখাইয়ের বাসিন্দা হেলালের মেয়ে চামিলী (২২), পারাইল গ্রামের আমজাদের ছেলে পলাশ (২৫)।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পিছনে যাত্রীবাহী সিএনজি ধাক্কা খায়। এতে ঘটনা স্থলেই সিএনজির ২ যাত্রী নিহত হয়। ঘটনারপর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর