উখিয়া-টেকনাফ (কক্স-০৪) আসনের সাবেক সংসদ সদস্য, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন।
শুক্রবার রাত পৌনে ৪টার সময় কক্সবাজার সদর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কিছুদিন ধরে তিনি বার্ধ্যক্ষ্য জনিত রোগে ভূগছিলেন। আজ বিকেল বাদ আছর উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ মাঠে নামাজে জানাজা অনুষ্টিত হবে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় নেতাকে শেষ যাত্রায় একবার দেখার জন্য ছুটে এসেছে তার স্বজন ও ভক্তরা। মৃত্যু কালে তিনি পরিবার পরিজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এই রাজনীতিক বীরপুরুষের মৃত্যুতে তৎক্ষনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুল বশর জানান, অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে কক্সবাজার জেলা আওয়ামীলীগ পরিবার একজন নিবেদিত অভিবাবক হারালো। তার বন্যাঢ্য রাজনৈতিক জীবন আওয়ামীলীগের নেতা কর্মীদের জন্য একটি অদৃশ্য শক্তি হিসেবে ছিলো। এই শুন্যতা সহজে পূরণ হবার নয়।
বার্তাবাজার/কে.জে.পি