সাতকানিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে সাবিদুল ইসলাম সাজ্জাদ নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে কালিয়াইশের বিওসির মোড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাবিদুল ইসলাম সাজ্জাদ চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায় রাত ৮টার দিকে সাবিদুল ইসলাম সাজ্জাদকে বিওসির মোড় এলাকায় ছুরিকাঘাত করে তার বন্ধু রবিউল ইসলাম। পরে স্থানীয়রা সাজ্জাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সাজ্জাদ ও রবিউল বন্ধু। তাদের মধ্যে কিছুদিন আগে ঝগড়া হয়।

বৃহস্পতিবার রাতে সাজ্জাদ রবিউলকে মারতে আসে। এসময় রবিউল উল্টো সাজ্জাদকে ছুরিকাঘাত করে। ঘটনার সময় আরও কয়েকজন ছিল তবে মূল অভিযুক্ত রবিউল। ঘটনার পর পালিয়েছে রবিউল। তার বাড়ি কালিয়াইশ এলাকায়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর