সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনের উপ-নির্বাচনে আ.লীগের মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভির শাকিল জয় ১৭১টি ভোট কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট পেয়ে বিজয়ের মালা গলায় পড়েছেন। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা পেয়েছে ৪’শ ৬৮ ভোট।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ১’শ ৭১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
পরে রাত ১০ টার দিকে বেসরকারি ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।
জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ সদরে ৫টি ইউনিয়ন ও কাজিপুরে ১২টি ইউনিয়নের মধ্যে ১৭১টি কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। উল্লেখ্য, ১’শ ৭১ টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিলো ৩ লাখ ৬৪ হাজার ৭’শ ৬৪ । উল্লেখ্য ১৩ জুন মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে শতভাগ ভোট ইভিএমে সম্পন্ন হয়।
বার্তাবাজার/কে.জে.পি