ফরিদপুরে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে ফাতেমা বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়। এক সন্তানের জননী ফাতেমা ওই গ্রামের ভ্যানচালক ইকরাম মৃধার স্ত্রী।

স্বামী ইকরাম জানান, দুপুরে তার সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি করেন ফাতেমা। এর জেরে সন্ধ্যা সাতটায় বসতঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। সন্ধ্যা সাড়ে সাতটায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞানব্রত শুভ্র তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে বোয়ালমারী থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, ‘মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর