ঢাকা-১৮ আসনে আবারও নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন প্রত্যাখ্যান করে আবারও সেখানে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকালে ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে দলের ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান সংবাদ সন্মেলনে এই দাবি জানান।

আয়জিত সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আব্দুস সালামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। গত ১৩ জুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৮ আসন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর