সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে মোট ১৭১টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে বেসরকারিভাবে পৌনে ২ লাখ ভোট পেয়ে জয়লাভ করেছেন প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে ইঞ্জিনিয়ার তানভীর শকিল জয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮৮ ভোট।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট।
এই তথ্য নিশ্চিত করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ-১ নির্বাচনী আসনের ১৭১টি কেন্দ্রে একযোগে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।
বার্তাবাজার/এসজে