অবশেষে কালী পূজার উদ্বোধন করলেন সাকিব

আচমকাই জানা গেলে বিশ্ব সেরা ক্রিকেট অলরাউন্ডার যাচ্ছেন কলকাতায়। আর করবেন সেখানকার ঐতিহ্যবাহী মণদপের কালী পূজার উদ্বোধন। আজ (বৃহস্পতিবার) রাতে কলকাতার কাঁকুড়গাছি এলাকার আমরা সবাই ক্লাব এই পূজার আয়োজন করেন। তখন সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতার বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসানসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা

বাংলার সাবেক রাজধানী কলকাতায় যে কয়েকটা বড় কালী পূজার আয়োজন করা হয় তার মধ্যে সাকিবের উদ্বোধন করা মণ্ডপটা অনেক নামকরা। কলকাতায় কালীপুজো উদ্বোধনে বরাবরই দেশ-বিদেশের সেলিব্রিটিদের মঞ্চে দেখা যায়। এবার অনেকটা ঝড়ের মতোই কালীপুজো উদ্বোধনে দেখা গেল বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে। ‌

উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, ‘এ জায়গাটা আমার কাছে ঘরের মতোই মনে হয়। তাই আপনারা আমাকে ডাকলে আমি কখনও নিষেধ করি না। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন এবং আমাকে সমর্থন দিয়ে যাবেন। পাশাপাশি সবাই একসঙ্গে দুই বাংলার সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

সাকিবের আসার আগে সময় স্বল্পতার কারণে কলকাতার মেয়র ও রাজ্য সরকারের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম সংক্ষিপ্ত বক্তৃতায় সব ধর্ম-বর্ণ-জাতি মিলেমিশে থাকার আহ্বান জানান সবাইকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর