চট্টগ্রামের লোহাগাড়ায় ঐতিহ্যবাহী বটতলী শহর উন্নয়ন কমিটির নেতৃত্ব পরিবর্তন করে ১৩ সদস্যদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুচ্ছাফা চৌধুরীকে আহ্বায়ক এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ লোহাগাড়া উপজেলার সভাপতি মিজানুর রহমান মিজানকে সদস্য সচিব মনোনীত করা হয়।
আগামী এক বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব জিতু।
নতুন আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. শাহজাহান, লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের পরিচালক ওবাইদুল হককে।
এতে সদস্য করা হয়েছে, আইস পার্ক শপিং মলের স্বত্বাধিকারী মামুন অর রশিদ, লোহাগাড়া মা ও শিশু হাসপাতালের পরিচালক মুহাম্মদ আকতার হোসেন, খাজা ডেকোরেটার্সের স্বত্বাধিকারী এরশাদুল হক, বিএসআরএম’র পরিবেশক আখতারুজ্জামান চৌধুরী, মিজান স্টোরের স্বত্বাধিকারী মুহাম্মদ নাজিম উদ্দিন, মোবাইল প্লাসের স্বত্বাধিকারী এনামুল হক, মমতাজ ক্রোকারীজের স্বত্বাধিকারী মুহাম্মদ সালাহ উদ্দিন, শাহপীর মোবাইল সেন্টারের স্বত্বাধিকারী মুহাম্মদ হেলাল ও সিরাজ স্টোরের স্বত্বাধিকারী মুহাম্মদ সাইফুল ইসলাম।
বার্তাবাজার/অমি