নদীতে গোসল করতে গিয়ে একই পরিবারের ২ শিশু নিখোঁজ, উদ্ধার ১

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালীর ডুমাইন ইউনিয়নের নিশ্চিতপুরের গড়াই নদীতে গোসল করতে গিয়ে একই পরিবারের ২ শিশু নিখোঁজ হয়েছে। একজনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে আরো ১ জন।

জানা যায়, বৃহস্পতিবার নদীতে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে নদীতে একজনের পায়ের স্যান্ডেল দেখতে পায়। শিশুটির পিতার নাম মো. আনোয়ার হোসেন । তাদের বয়স ৬ ও ৭ বছর।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. টিটব সিকদার বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত স্বরূপ দুইটি স্যান্ডেল পাই। ফরিদপুরে ডুবুরি দল না থাকায় খুলনা থেকে ডুবুরি দল এসে একজনকে উদ্ধার করেছে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর