ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পুড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া গ্রামে জমি সংক্লান্ত বিরোধের জেরে হযরত আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সকালে বাড়ির পাশে বীজধান রোপন করতে গেলে পূর্ব শুত্রুতার জেরে প্রতিবেশী মশিকুর রহমান(৩০) এর নেতৃত্বে নুর হুসেন(২৭), আক্তার মিয়া(৬০), কালাচান(৪০), হালিমা খাতুন সহ আরো ৪ থেকে ৫ জন দেশীয় ধারালো অস্ত্র রাম-দা, সাবল, লোহার রট, বাশেঁর লাঠি নিয়ে হত্যার উদ্দেশ্যে হযরত আলীর উপরে অতর্কিত হামলা চালায়। মাথায় ও শরীলে রাম দা দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরতর জখম ও রক্তাক্ত করে।
তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় হযরত আলীকে অটোরিক্সা যোগে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। অবস্থা আশংখাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের ভাতিজা নজরুল ইসলাম বাদি হয়ে ধোবাউড়া থানায় ৫ জন ও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ফোর্স পাঠিয়ে প্রধান আসামী মশিকুরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বার্তাবাজার/অমি