ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রাম (খাগাতুয়া রোডের পাশে) এলাকায় অবৈধভাবে কৃষি জমি নষ্ট করে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ২টি মামলায় মোট এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর দিক নির্দেশনায় থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান।
দন্ডপ্রাপ্তরা হলেন, মোঃ নজরুল ইসলাম খোকন, সোহাগ মিয়া ও দিপু গং।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, কৃষি জমি ধ্বংস করে ড্রেজারের মাধ্যমে বালু/মাটি উত্তোলন আইনতঃ দন্ডনীয়। এ ধরনের কার্যক্রম থেকে সকলকে বিরত থাকতে নির্দেশ প্রদান করেন এ সরকারী কর্মকর্তা।
বার্তাবাজার/অমি