উপকূল দিবসের দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটুয়াখালী ইউথ ফোরাম নামক একটি যুব সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে “উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবি” স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী ইউথ ফোরামের রাঙ্গাবালী ইউনিটের সদস্যদের উদ্যোগে আজ ১২ নভেম্বর প্রস্তাবিত উপকূল দিবসে এই দাবি তুলে ধরে উপজেলার বঙ্গবাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন পেশার মানুষ।
এসময় বক্তারা বলেন, উপকূল দিবসের দাবি উপকূলের প্রান্তিক জনগণের দাবি। উপকূলের সুরক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে ১২ নভেম্বর উপকূল দিবস হিসেবে ঘোষণা করা হোক এবং উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হোক।
এর আগে ১৯৭০’র প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে, ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে গতকাল বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ১২৫ বছর স্মৃতি মঞ্চে প্রদীপ জ্বালিয়ে ও একমিনিট সর্তক সাইলেন্ট বাজিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠন পটুয়াখালী ইয়ুথ ফোরাম।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাঙ্গাবালী প্রেস কাবের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক এম সোহেল, পটুয়াখালী ইউথ ফোরাম, রাঙ্গাবালী ইউনিটের টিম লিডার (২) মোঃ সাব্বির হোসাইন, উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা মোঃ জিসান উদ্দিন রাব্বী, উপ দলনেতা মোঃ আরিফ মাহমুদ, জিন্নাহ মিয়া ও স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন পেশার মানুষ।
উল্লেখ্য, ১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশের উপকূলে আঘাত হানে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় (ভোলা সাইক্লোন)। সরকারি তথ্যমতে এতে প্রান হারায় ৫ লক্ষ মানুষ। তবে প্রকৃত পক্ষে এর সংখ্যা প্রায় ১০ লক্ষ।
বার্তাবাজার/অমি