চট্টগ্রামে স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে জেলা প্রশাসনের অভিযান

স্বাস্থ্য বিধি না মানা ও মাস্ক পরিধান না করার দরুন চট্টগ্রামে ৮৯ জনকে আর্থিক জরিমানা ও ৩০ জনকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উমর ফারুক ও মোহাম্মদ আলী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ৮৯ জনকে ১৭ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে ৩০ জনকে আটক করে মুচলেকা নেওয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উমর ফারুক বলেন, সরকার জনগণের স্বার্থ সুবিধা বিবেচনা করে নির্দিষ্ট কিছু স্বাস্থ্য বিধি প্রণয়ন করে মানুষের দৈনন্দিন জীবন যাপনের সুযোগ দিয়েছে। কিন্তু জনগণ স্বাস্থ্য সচেতনা অবলম্বন করছেনা। করোনা প্রতিরোধে মাস্ক পরিধান যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেখানে অনেকেই মাস্ক পরিধান না করেই সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। যা অত্যন্ত বিপদজনক ও ঝুঁকিপূর্ণ। তাই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) নগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজার, হাজারীগলি, চেরাগী পাহাড়, হকার্স মার্কেটে এলাকায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক ব্যবহার না করায় ৮৯ জনকে আর্থিক জরিমানা করা হয় এবং ৩০ জনকে আটকের পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর