২০ কেন্দ্রে এগিয়ে আ’লীগ প্রার্থী হাবিব

জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ২০ কেন্দ্রে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তিনি বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের চেয়ে ৩ হাজার ৬২ ভোটে এগিয়ে রয়েছেন।

২০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, হাবিব হাসান পেয়েছেন ৩৭১৯ ভোট। আর এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৬৫৭ ভোট। জাতীয় পার্টির নাসির উদ্দীন সরকার পেয়েছেন ২৭ ভোট।

নির্বাচনী কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসাইন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর