আবারো আলোচনায় সেই ‘ডিম বালক’

অস্ট্রেলিয়ায় চরম ডানপন্থী এক সেনেটরের মাথায় ডিম ভেঙ্গে আলোচিত হওয়া কিশোর উইল কনোলি
১৭ বছর বয়সী উইল কনোলি গত মার্চ মাসে চরমপন্থী সেনেটর ফ্রেসার অ্যানিং-এর মাথায় ডিম ভাঙেন। এরপরই অনলাইনে তিনি ‘এগ বয়’ হিসেবে পরিচিত হয়ে উঠেন। ঘটনার পর তাকে আইনগত সাহায্য করার জন্য অনেকেই অনুদান দিতে শুরু করেন। এবার আবারো তিনি আলোচনায় এসেছেন ক্রাইস্টচার্চের মসজিদ হামলা থেকে বেঁচে যাওয়া মুসলিম ধর্মাবলম্বীদের ৬৯ লাখ ডলার অর্থ সাহায্য দিয়ে।

মঙ্গলবার উইল কনোলি জানায়, অনলাইনে তার জন্য যে অর্থ সংগ্রহ করা হয়েছে তার সবটুকু তিনি নিউজিল্যান্ড চ্যারিটির কাছে হস্তান্তর করেছেন।

এ সম্পর্কে কনোলি বলেন, ‘আমি আশা করি যে এর মাধ্যমে এই ঘটনার শিকার ব্যক্তিদের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।’

গত মার্চ মাসে অস্ট্রেলিয়ার টেন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে উইল কনোলি বলেন, ‘আমি বুঝতে পারছি যে আমি যা করেছি সেটা ঠিক হয়নি। কিন্তু এই ডিম মানুষকে একতাবদ্ধ করেছে।’

সেনেটর অ্যানিং তার মন্তব্যের জন্য জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন। যদিও তার ক্ষমা চাওয়ার পক্ষে ১৪ লাখ মানুষ একটি পিটিশন স্বাক্ষর করেছে।

এদিকে ১৮ মে অস্ট্রেলিয়ার সেনেট নির্বাচনে জয়লাভ করতে পারেননি সিনেটর অ্যানিং।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর