বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন মিয়া (৩০) নামের এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার সময় উপজেলার বিহার ইউনিয়নের ধামাহার দক্ষিন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রতন মিয়া ঐ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রতন মিয়া বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন বাড়ির ছাদে পানি দেওয়ার সময় বৈদ্যতিক মোটরের তারের সাথে জরিয়ে যায়। এক পর্যায়ে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রতন দির্ঘ ১০ বছর বিদেশে থাকার পর দেশে এসে তিনমাস পুর্বে বিয়ে করে নতুন সংসার শুরু করেছিলেন। দির্ঘদিন বিদেশে থেকে দেশে এসে আয়ের টাকা দিয়ে নতুন বাড়ি নির্মান করছিলেন তিনি বলে পরিবারের লোকজন জানিয়েছেন।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, ওই যুবকের মৃত্যুর পর শিবগঞ্জ থানায় একটি ইউ.ডি মামলা নেওয়া হয়েছে। কোন অভিযোগ না থাকায় তদন্ত সাপেক্ষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর