বগুড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শেরপুরে ১০৫ পিস ইয়াবাসহ আব্দুস সালাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বউ বাজার এলাকা থেকে আটকের পর আজ বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। আটক আব্দুস সালাম উপজেলার পূর্বপাড়া গ্রামের রজব আলী মন্ডলের ছেলে৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবির ওসি আব্দুর রাজ্জাক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর