রাজধানীতে আরও একটি বাসে আগুন

রাজধানীতে আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন স্থানে ৭টি বাসে আগুন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৫টার মধ্যে এসব ঘটনা ঘটে।

সর্বশেষ বিকাল ৪টা ৩২ মিনিটে রাজধানীর প্রগতি সরণির বারিধারা এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বলেন, বংশাল, শাহবাগ, মতিঝিল, খিলগাঁও, সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে, গুলিস্তান জিরো পয়েন্টে মোট ৭টি বাসে আগুন দেয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর