ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সংস্কৃতিকর্মী খুনের প্রতিবাদে মিছিল-সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার প্রতিভাবান তরুন কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে এক শোক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে বৃহস্পতিবার সকালে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মোড় থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক টি, এ রোড প্রদক্ষিণ শেষে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এসে শেষ হয়।

পরে এখানে একটি প্রতিবাদ সমাবেশে উদীচী ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন এর সভাপতিত্বে ও বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজের আহবায়ক মনিরুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামী, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো.মনির হোসেন প্রমূখ।

সভায় বক্তারা, সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তননের নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে জোড় দাবি জানান। প্রয়োজনে অন্দোলন কর্মসূচিকে আরো জোরদার করা হবে বলেও সভা থেকে জানানো হয়।

উল্লেখ্য, নিহত তনন সৃজন সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত ছিল। গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সোমবার রাতে সে মারা যায়। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছাঁয়া নেমে আসে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর