বিভিন্ন শর্ত মেনে মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীরা বৈধতা পাবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। আজ (বৃহস্পতিবার) মন্ত্রণালয়ের এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদেরকে এসব তথ্য জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন।
তিনি জানান, বৈধকরণ প্রক্রিয়া আগামী সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে এ প্রক্রিয়া। এ প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে।
উল্লেখ্য, রি-হিয়ারিং প্রোগ্রাম শেষ হওয়ার পরপরই বাংলাদেশের তৎকালীন হাইকমিশনার মুহা. শহীদুল ইসলাম বাদ পড়া এবং প্রতারিত অবৈধ কর্মীদের বৈধতা প্রদানের প্রস্তাব দেন মালয়েশিয়া সরকারের কাছে। তিনি জানিয়েছিলেন, মালয়েশিয়া সরকার বৈধতা দেবে।
বার্তাবাজার/এসজে