কক্সবাজারের টেকনাফে মালিক বিহীন ৩০ হাজার পিস ইয়াবা বড়ি আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (২ বিজিবি)। এসময় পাচারকারী ও বিজিবির মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে দাবী বিজিবির।
আজ বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টা নাগাদ হ্নীলা ইউনিয়নের হ্লেদা ছ্যুরিখাল লবনের মাঠ হতে মাদকের চালানটি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণের ফয়সাল হাসান খান।
তিনি জানান, আজ ভোররাতে মিয়ানমার হতে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হ্লেদা বিওপির জওয়ানরা নাফ নদীর সীমান্তে ছ্যুরি খাল সংলগ্ন লবনের মাঠে অবস্থান নেয়। এসময় সন্দেহ জনক একজন ব্যক্তি ধাওয়ার মুখে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পে স্টকে পড়ে। জবাবে বিজিবি কয়েক রাঊন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরে লবনের মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি পলেথিনের ব্যাগ উদ্ধার করে তার অভ্যান্তরে থাকা ৩০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা গুলো পরবর্তিতে অনুষ্টানিক ভাবে বিনষ্ট করনের লক্ষ্যে ২বিজিবি ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তাবাজার/অমি