ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদের নির্বাচিত সাধারণ সম্পাদক ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল হ্যাপির মাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. মিসেস সেলিমা বেগম হৃদরোগ জনিত কারনে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বৃহস্পতিবার বাদ যোহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’ এর সভাপতি অধ্যাপক ড রেজওয়ানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইবির নির্বাচিত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শেখ রেজাউল করিম।

গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক শিক্ষার্থীরাও এ নারী মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর