কুড়িগ্রামে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি

সহিংসতা মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সামাজিক প্রতিরোধ কমিটি,কুড়িগ্রাম এর আয়োজনে টানা ৩ ঘন্টাব্যাপী চলে এই প্রতিবাদী কর্মসূচি।

সামাজিক প্রতিরোধ কমিটি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক চাঁদ এর আহ্বানে এবং রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সহ-সভাপতি সুব্রতা রায় এর সঞ্চালনায় প্রতিবাদ এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হারুন-অর-রশীদ লাল, কমিউনিস্ট পার্টির আক্তারুজ্জামান রাজু, নুর মোহাম্মদ আনসার, ক্রীড়া সংগঠক সাঈদ হাসান লোবান, মহিলা পরিষদ এর সভাপতি রওশন আরা, সাধারণ সম্পাদক প্রতিমা রায় চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাব এর সভাপতি আহসান হাবীব নিলু, কুড়িগ্রাম খবরের সম্পাদক ছানালাল বকসী, শিক্ষক নাজমুন নাহার সুইটি প্রমুখ।

প্রতিবাদ কর্মসূচিতে আয়োজকরা ধর্মের অপব্যাখ্যা কারীদের আইনের আওতায় আনা,সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ, সংখ্যালঘুদের উপর সকল প্রকার নিপীড়ন বন্ধ ও দোষীদের শাস্তি চেয়ে ৯টি দাবি জানান সরকারের কাছে। পরে প্রতিবাদ অবস্থান শেষে ৯ দফা দাবি সম্মলিত ১টি স্মারকলিপি জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানকে প্রদান করেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর