দক্ষিণ সুদানের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় সশস্ত্র বাহিনীর ৮৬১ জন সদস্যকে ‘কুর্নিশ’ জানিয়ে মেডেল দিয়েছে জাতিসংঘ।গতাকাল বুধবার (১১ নভেম্বর) একটি অনুষ্ঠানে এই পদক দেয়া হয়।
‘ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান’ তাদের অফিশিয়াল টুইটারে জানিয়েছে, এর মধ্যে ১৯ জন নারী শান্তিরক্ষী আছেন।
‘কুর্নিশ গ্রহণ করো বাংলাদেশ,’ এভাবে সম্মান জানিয়ে টুইটারে লেখা হয়েছে, ‘আপনাদের ১৯ নারীসহ ৮৬১ জন সদস্য সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় চমৎকার কাজ করায় জাতিসংঘের মেডেল পাচ্ছে। অভিনন্দন।’
বার্তাবাজার/কে.জে.পি