নির্বাচনের ব্যাপারে আমাদের কাছ থেকে আমেরিকার শেখার আছে

নির্বাচনের ব্যাপারে আমাদের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “আমেরিকায় নির্বাচন হয়, বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন হয়। সেসব নির্বাচন থেকে আমাদের অনেক শেখার বিষয় আছে। আমরা প্রতিনিয়ত নতুন শিক্ষা নিই। তবে আমাদের কাছ থেকে আমেরিকার শিক্ষা নেওয়া দরকার আছে। কারণ আমরা ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ভোট নিয়ে ৪-৫ মিনিটের মধ্যে ভোট গণনা করতে পারি। কিন্তু আমেরিকা সেটি পারে না। তাদের এ বিষয়ে আমাদের কাছ থেকে শেখা দরকার। ”

ঢাকা-১৮ আসনে উপ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে চলছে। এ উপ-নির্বাচনে হাবীব হাসান আওয়ামী লীগের এবং এস এম জাহাঙ্গীর বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর