বিএনপি প্রার্থী বোমাবাজি করে আ’লীগের ওপর চাপাচ্ছে: হাবীব হাসান

বিএনপি প্রার্থী বোমাবাজি করে আওয়ামীলীগের ওপর চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন, ঢাকা-১৮ এর আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিব হাসান।

তিনি বলেন, আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে বলব গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রাখেন, গণতন্ত্রের প্রতি সম্মান দেখান। যেই জয়ী হবে ইনশাল্লাহ সকলেই মিলেমিশে এই অঞ্চলে থাকব, এই অঞ্চলের মানুষদের নিয়ে থাকব।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দক্ষিনখান এমারত স্কুল এন্ড কলেজে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

বোমাবাজির বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আব্দুল্লাপুর মালকাবানুতে ওনার সন্ত্রাসীবাহিনী দিয়ে ওনি বোমাবাজি করেছেন এবং ঐখানে আমার ২-৩ জন নেতাকর্মী আহত হয়েছেন। আইনশৃঙ্খলাবাহিনী তাদের কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। অথচ ওনি বলছেন আমরা বহিরাগত এনে আমরা নির্বাচনী পরিবেশ নষ্ট করতেছি। প্রকৃতপক্ষে নির্বাচনী পরিবেশ আমার প্রতিপক্ষ বন্ধু জাগাঙ্গীর করতে চেষ্টা করতেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর