ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেছেন, জনগণ ও সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন না। ভোটের আগে আমরা যে শঙ্কাগুলো করেছিলাম সেগুলোর সব আজ বাস্তবে রূপ নিয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছেন। ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী এনে প্রতিটা কেন্দ্রের সামনে তারা জড়ো করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ১১ টায় আব্দুল্লাহপুর মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, রাজউকের ভোট কেন্দ্রগুলো পরিদর্শনে গিয়ে প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে জানতে পারলাম, সেখানে আটটি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মধ্যে চারটি নষ্ট। প্রিজাইডিং অফিসার আওয়ামী লীগের এক পোলিং এজেন্টকে অন্যের ভোট দিতে পাঠিয়েছেন। আমি তখন জানতে চাইলাম, কেন এমন কাজ করলেন? সেই অফিসার বললেন, ‘আমি দুঃখিত। ’ এটা হলো ভোটের অবস্থা। তাহলে আপনারাই বলেন, কীভাবে ভোট সুষ্ঠু হবে?
বার্তাবাজার/কে.জে.পি