নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন

ঢাকা-১৮ আসনে উপ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। প্রতিটি কেন্দ্রের সামনে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। এছাড়া বিজিবির টহল টিম নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট নেয়া হচ্ছে।

অন্য সময় নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা হলেও এ নির্বাচনে তা হয়নি। কেবলমাত্র নির্বাচন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো ভোটের সময় বন্ধ থাকবে। এছাড়া যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনীত মো. হাবিব হাসান ও বিএনপি মনোনীত এসএম জাহাঙ্গীর, জাতীয় পার্টির নাসির উদ্দীন সরকারসহ ৬ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্য ৩ প্রার্থী হলেন- গণফ্রন্টের কাজী মো শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক এবং পিডিপির মহিবুল্লাহ বাহার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর