গতকাল বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাহরাইনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা। তার মৃত্যুর পর এবার বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী হলেন দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন হামাদ আল খলিফা।
বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা বুধবার (১১ নভেম্বর) এক রাজকীয় অর্ডারে নতুন প্রধানমন্ত্রী হিসেবে যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন হামাদ আল খলিফার নাম ঘোষণা করেন।
রাজকীয় বাহরাইনের দ্বিতীয় প্রধানমন্ত্রী হলেন সালমান বিন হামাদ আল খলিফা। সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর দাফনের পর আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার অসুস্থতার সময়ে রাজকীয় বাহরাইনের মন্ত্রিপরিষদের শেষ অধিবেশনের সভাপতিত্ব করেন ৫১ বছর বয়সী যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন হামাদ আল খলিফা।
বার্তাবাজার/কে.জে.পি