লক্ষ্মীপুর সদর উপজেলা চররমনী মোহন ইউনিয়ন যুবলীগের উদ্যোগে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার বিকেলে স্থানীয় মজুচৌধুরী হাট ফেরিঘাট এলাকায় একটি সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর পশ্চিম যুবলীগ সভাপতি তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু। ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মনির হোসেন সজিবের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলমগীর মিয়া। ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিলনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জামাল মাষ্টার, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, কেমএম বাপ্পী, আওয়ামীলীগ নেতা ফিরোজ, শাকচর ইউনিয়ন যুবলীঘ সভাপতি সৌরভ হোসেন সায়েদ, চররমনী মোহন ইউনিয়ন যুবলীগ যুগ্ম সম্পাদক সুমন সরকার, আমীর হোসেন, ছাত্রলীগ নেতা আদনান রিমন, মিজানুর রহমান, আব্দুল খালেকসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি