এবার করোনায় আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বর্তমানে বোর্ডের জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন। নিজের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন সাবেক এই অধিনায়ক।
তিনি বলেন, ‘দুদিন থেকে জ্বর থাকায় পরীক্ষা করিয়েছি। বুধবার বিকেলে রিপোর্ট পেলাম। তাতে পজিটিভ এসেছে।’
তবে নির্বাচক হাবিবুল বাসারের পজিটিভ আসলেও তার স্ত্রী, সন্তানের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন তিনি। পরিবারের সবাইকে নিয়ে মঙ্গলবার করোনা পরীক্ষা করিয়েছেন। পরে বুধবার বিকেলে সেই পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।
তিনি জানিয়েছেন, ‘জ্বর এখনও আছে। আর চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা চালিয়ে যাব।’
বার্তাবাজার/কে.জে.পি