সিরাজগঞ্জ ১ আসনের উপনির্বাচনে ভোট চলছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে। এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শতভাগ ভোট নেওয়া হবে।
বুধবারই ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্য সময় নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা হলেও এ নির্বাচনে তা হয়নি। কেবল নির্বাচন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো ভোটের সময় বন্ধ রয়েছে। এছাড়া যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৭শত ৬৪ জন। ১৭১টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৩ জুন মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে শতভাগ ভোট ইভিএমে নেওয়া হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি