শিশু অপহরণকারী লোপা ও তার মেয়ের নামে চার্জশিট দাখিল

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির ফুল বিক্রেতা শিশু জিনিয়াকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় বহুল আলোচিত নুর নাজমা লোপা তালুকদার ও তার মেয়ে মারিয়া বিন নুর নদীকে অভিযুক্ত করে ডিবি পুলিশ চার্জশীট গঠন করেছে।

লোপার মেয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্টের জন্য আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

বুধবার (১১ নভেম্বর) শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শরীফ বিষয়টি নিশ্চিত কর বলেন, গত ৫ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মামলাটির ধার্য তারিখ রয়েছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রমনা বিভাগ। এ ঘটনায় জড়িত থাকায় নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে গ্রেফতার করে ডিবি।

এ বিষয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেন, লোপা তালুকদার ‘অসৎ উদ্দেশ্যে’ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জিনিয়াকে অপহরণ করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর