দুদকের মামলায় আদালতে না’গঞ্জের ৭ খুন মামলার আসামি নুর হোসেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার হাজিরা দিতে নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার আসামি নুর হোসেনকে আদালতে হাজির করা হয়। বুধবার বুধবার চার্জ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও নূর হোসেনের পক্ষের আইনজীবী আদালতে সময় প্রার্থনা করলে আদালত আগামী ৬ জানুয়ারি নির্ধারণ করেন।

এর আগে সকালে কড়া নিরাপত্তা বেষ্টনীতে তাকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আনা হয়। পরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে শুনানি হয়।

২০১৬ সালের ১ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক (বর্তমানে পরিচালক) মো. জুলফিকার আলী। তিনি ও সহকারী পরিচালক শফি উল্লাহ মামলার তদন্ত করেন।

ওই মামলায় একইদিন নূর হোসেনের স্ত্রী রুমা আক্তারকে (৪০) গ্রেফতার করেছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর