রাজধানীতে পিতা-পুত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানর মগবাজারের নয়াটোলা এলাকার একটি ভবনের পাঁচ তলা থেকে এক বাবা ও তার কিশোর পুত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার) সন্ধ্যায় হাতিরঝিল থানা পুলিশ লাশ দু’টো উদ্ধার করে।

নিহতরা দু’জন হলেন- খাইরুল ইসলাম সোহাগ (৫৫) ও তার ছেলে শাহারাত ইসলাম আরিন (১৪)।

এ বিষয়ে হাতিরঝিল থানার ইন্সপেক্টর মহিউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। বাবা ছেলেকে হত্যার পরে আত্মহত্যা করেছে কিনা বিষয়টি তদন্ত না করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাবা সোহাগ ব্যবসায় লোকসানের কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার ছেলেও শারীরিক প্রতিবন্ধী।
সে কারণে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। বর্তমানে মগবাজার নয়াটোলা র‌্যাব অফিসের পাশে একটি ভবনের পাঁচ তলায় ভাড়া থাকতেন তারা।

ঘটনার সময় সোহাগের স্ত্রী নাজমুন নাহার নুপুর বাজারে গিয়েছিলেন। বাজার থেকে এসে দেখেন দরজা বন্ধ। পরে খবর পেয়ে পৃথক কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর