আবারও মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ(বুধবার) বিকালে সিলেটের মাইজগাঁও ও ভাটেরার মধ্যবর্তী মোমিনছড়া চা বাগানের সাথে সারবাহী ট্রেন শান্তাহার ফার্টিলাইজার স্পেশাল লাইনচ্যুত হয়।
এ বিষয়ে সিলেট রেলওয়ে স্তেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, বিকেলে ফেঞ্চুগঞ্জ থেকে কুলাউড়া অভিমুখে যাত্রা করা মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কুলাউড়া রেলওয়ে জংশনের লোকো ইনচার্জ দুলাল চন্দ্র বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। এজন্য উদ্ধারকারী আরেকটি ট্রেন নিয়ে তারা ঘটনাস্থলে রয়েছেন।
এ্রর আগে গত ৭ নভেম্বর শ্রীমঙ্গলের সাতগাওয়ে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়। ওই ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ২৩ ঘণ্টা বন্ধ ছিল।
বার্তাবাজার/এসজে