খুলনায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় অন্তত ৩ জন। আজ (বুধবার) বিকালে নগরীর শহীদ হাদিস পার্ক ও আওয়ামী লীগ অফিসের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র জানায়, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (বুধবার) বিকালে আওয়ামী লীগ অফিসের সামনে দলীয় নেতা কর্মীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছিল। আচমকা মিছিলের মধ্যে দুই গ্রুপের কর্মীদের মাঝে শুরু হয় দেশিয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষ। আধিপত্য বিস্তারের জেরেই এই সংঘর্ষ ঘটেছে বলে অনেকে জানিয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশের ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
খুলনা সদর থানার ওসি আশরাফুল আলম জানান, মিছিলে সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেননি।
বার্তাবাজার/এসজে