লোহাগাড়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

১১নভেম্বর(বুধবার) বিকেলে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রথমে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও লোহাগাড়া সদরের শাহপীর আউলিয়া মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন এতে নেতৃত্ব দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা এসএম আব্দুল জাব্বার,লোহাগাড়া সদর ইউপির ১নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মুহাম্মদ জাফর আহমদ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ সাইফুল হাকিম,মুহাম্মদ এরশাদ হোসাইন, মুহাম্মদ আবদুল্লাহ আল সায়েম, সরওয়ার কামাল, রবিউল ইসলাম রুবেল, সালাহ উদ্দিন সিকদার মেম্বার, হুমায়ন রশিদ, দিদারুল আলম, জয়নাল আবেদীন, কাইছার হাসান বাপ্পী, শহীদুল্লাহ শহীদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, কামরুল ইসলম নয়ন, মুহাম্মদ শহীদ, মুহাম্মদ সেলিম উদ্দিন, নাজিম উদ্দিন, আ.ন.ম বাবলু, পিপলু বড়ুয়া, সাইফুল, রতসেন বড়ুয়া, রহমত, মোহাম্মদ শাহেদ, মুহাম্মদ, মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ নাজিম,ছাত্রলীগ নেতা রোমান প্রমুখ।

পরে এতিম অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর