সীমিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত হয়নি

মহামারি করোনাকালে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সীমিতভাবে খোলার যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিভ্রান্তিকর এই সংবাদ ছড়িয়ে পড়ার পর আজ (বুধবার) সন্ধ্যায় এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে মন্ত্রনালয়টি।

এর আগে একতি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন এ মাসের ১৪ তারিখ পর্যন্ত আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি। আগামী ১৫ নভেম্বর খুলবে কিনা, নাকি বন্ধ রাখব, নাকি কোনো কোনো ক্লাসের জন্য সীমিত আকারে আমরা শুরু করতে পারব- এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখনও কাজ করছি। ১৪ নভেম্বরের আগে আমরা সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দিতে পারব। কারণ ১৪ তারিখের আগে তো আমাদের একটা সিদ্ধান্ত দিতেই হবে। কাল (বৃহস্পতিবার) বা পরশুর (শুক্রবার) মধ্যে আমাদের একটা সিদ্ধান্ত জানাতেই হবে।

তার এই বক্তব্যের পরে দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলে দেয়ার চিন্তা করছে। শিক্ষামন্ত্রীর কথায় এমন আভাস পাওয়া গেছে। তার পরপরই সংবাদটি ছিয়ে পড়ে দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এর প্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি-সংক্রান্ত বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে সঙ্গে সঙ্গে গণমাধ্যমকে অবহিত করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর