হংকংয়ে গণতন্ত্রপন্থি সব এমপির গণপদত্যাগ

হংকংয়ের পার্লামেন্ট থেকে বিরোধীদলীয় সব সংসদ সদস্য গণপদত্যাগ ঘোষণা করেছেন। নিজেদের ৪ এমপিকে বহিষ্কারের জেরে তারা এই গণপদত্যাগ করেন। আজ বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

এ সময় গণতন্ত্রপন্থীদের মুখপাত্র উই-চি-ওয়া বলেন, আমরা সবাই পদত্যাগ করলাম। আমাদের ৪ সহযোগীকে অন্যায়ভাবে সরকার অপসারণ করেছে। আমাদের পক্ষে এই পদে থাকা আর সম্ভব হচ্ছে না। আমরা জানি, গণতন্ত্রের জন্য ভবিষ্যতে আমাদের সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। কিন্তু আমরা হাল ছাড়তে নারাজ। আমরা কখনোই পরাজয় বরণ করব না।

এর আগে চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম নতুন একটি নীতিমালা তৈরি করেন। যেখানে বলা হয়েছে, হংকংয়ের কোনো এমপি স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে অথবা চীনের সার্বভৌমত্ব অস্বীকার করলে তাদের বরখাস্ত করা যাবে।

বরখাস্তকৃত ৪ এমপি আগামী বছর অনুষ্ঠিতব্য ভোটের আগে কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না। এর জের ধরে বিরোধীদলীয় বাকি ১৫ জন এমপি-ও পদত্যাগের করলেন। উল্লেখ্য, হংকং পার্লামেন্টের মোট ৭০টি আসনের মধ্যে গণতন্ত্রপন্থিদের দখলে রয়েছে ১৯টি আসন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর