মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৮তলা ভবন থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত কিশোরের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতালের তত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ জানান, দুর্ঘটনায় ওই কিশোর ডান পা ভেঙ্গে গেছে এবং মাথায় আঘাত পাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তার পরনে ছিল পায়জামা-পাঞ্জাবি। ধারনা করা হচ্ছে সে কোনও মাদ্রাসার ছাত্র। তবে, তার নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি