দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার হাবলুরহাট এলাকায় চৌপুকুরিয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
আজ বুধবার রাত ৭টার দিকে ট্রলির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী চৌপুকুরিয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম নিহত হন।
এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন প্রধান বলেন, ‘বীরগঞ্জের হাবলুরহাট এলাকায় মেইন রাস্তার পাশে একটি নষ্ট ট্রলি দাড় করানো ছিল। মোটরসাইকেল চালিয়ে ওইদিক দিয়ে যাচ্ছিলেন চৌপুকুরিয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম। তিনি হয়ত রাস্তার পাশে দাড় করানো ট্রলিকে দেখতে পাননি। রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রলির পিছনে মোটরসাইকেল লাগিয়ে দিলে ঘটনাস্থলেই প্রধান শিক্ষক রবিউল ইসলাম মারা যান। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে জানান তিনি।’
বার্তাবাজার/কে.জে.পি