শত বছরের পুরোনো দৃষ্টিনন্দন রাজদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া গ্রামের খান বাড়ী সংলগ্ন এই মসজিদটি বহু পুরোনো। বলা হয় এটি অনুমান একশ বছর পূর্বে টিন দিয়ে প্রথমে নির্মিত হয়েছে। এরপর ১৯৭৭ সালে মসজিদটিকে পাকা করণের মধ্য দিয়ে নতুন রূপে রুপান্তরিত করেন স্থানীয়া।

২০০৪ সালের দিকে মসজিদটি প্রথম বারের মত সংস্কার করা হয়। ২০১৭ সালে দ্বিতীয় বার সংস্কার করাসহ মসজিদটির সম্মুখ ভাগে একটি বারান্দা নির্মাণ করা হয় এবং সৌন্দর্য্য বর্ধনের জন্য মসজিদটির চারপাশে জুড়ে ১৩টি বৈদ্যুতিক বাতি স্থাপন করা হয়। বাতিগুলো স্থাপনের ফলে রাতের বেলায় মসজিদটিকে দৃষ্টিনন্দন করে তুলেছে।

জানা যায়, রাতের বেলায় বাতিগুলো জ্বালিয়ে রাখা হয়। পশ্চিম রাজদিয়া গ্রামের কেন্দ্রীয় এ জামে মসজিদটি স্থানীয় ধর্মপ্রান মুসল্লীদের ইবাদতের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। আল্লাহর নৈকট্য লাভের আশায় বান্দারা এ মসজিদে এসে ইবাদাতে মসগুল হচ্ছেন। রাতের বেলায় আলোকসজ্জিত মসজিদটি খোদাভক্ত বান্দাদের ইবাদাতের জন্য খোলা রাখা হয়। যাতে করে বান্দারা ইবাদাত ও ক্ষমা প্রার্থণার মধ্য দিয়ে প্রভূর নৈকট্য লাভ করতে পারেন।

মসজিদের চারপাশ জুড়ে গোল আকৃতির বৈদ্যুতিক বাতির আলোকে দূর পর্যন্ত পৌঁছুতে বাতির উপরের অংশে লাগানো হয়েছে গোলাকার কাঁচের ঢাকনা। যা বাতির আলো বৃদ্ধিসহ ঝড় বৃষ্টি থেকে বাতিকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। এছাড়া মসজিদটিতে সিরামিক খচিত মিনার তৈরি করা হয়। যার মধ্যে ৮টি মাইক স্থাপন করা রয়েছে। যেগুলো দিয়ে আল্লাহর বান্দাদের মসজিদ মুখী করার উদ্দেশ্যে আজান দেওয়া হয়।

মিনারটি তৈরির কাজ ১৯৯০ সালের দিকে শুরু হয় এবং সম্পন্ন হতে সময় লাগে ৪-৫ বছর। ২০১৭ সালের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের ভূমিকা পালন করেন বিশিষ্ট সমাজ সেবক নাজমুল আলম খান। রাতের বেলায় সাদা আলোয় সজ্জিত এ মসজিদটি উপজেলার অনেকের কাছেই খান বাড়ীর পুরোনো মসজিদ নামে পরিচিতি লাভ করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর