সৌদি আরবের জেদ্দায় একটি অমুসলিম সমাধিক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ (বুধবার) স্থানীয় সময় সকালের দিকে ঘটা এই হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কুটনীতিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, সৌদি আরবের জেদ্দা শহরের একটি অমুসলিম সমাধিক্ষেত্রে বোমা বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন।
এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,ইউরোপীয় কূটনীতিকদের উপস্থিতিতে জেদ্দায় আয়োজিত প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণ অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। জেদ্দায় একটি অমুসলিম সমাধিক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের অবসানের স্মরণে প্রত্যেক বছর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশের কনস্যুলেট এই অনুষ্ঠানে অংশ নেন
ফরাসি মন্ত্রণালয়টি এই হামলার কড়া সমালোচনা করে বলেছে, এই হামলা কাপুরুষোচিত ও অযৌক্তিক।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রিসের এক কনস্যুলেট কর্মকর্তা বলেছেন, জেদ্দায় অমুসলিম সমাধিক্ষেত্রে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে চারজন সামান্য হয়েছেন; তাদের মধ্যে একজন গ্রিসের নাগরিক। তবে এই বিস্ফোরণের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি।
বার্তাবাজার/এসজে