করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় পর্যায়ে নগরীর জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
বুধবার (১১ নভেম্বর) সকালে নগরীর খুলশী থানাধীন কনকর্ড খুলশী টাউন সেন্টারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগরের যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতবারের ন্যায় করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায়েও নগরীর প্রতিটি থানার মাধ্যমে জনসাধারণের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতা মূলক লিফলেট বিতরণের কার্যক্রম পরিচালিত হবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনগণের সুরক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান বিপিএম-পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার(উত্তর বিভাগ) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার), কমিউনিটি পুলিশিং কমিটি, চট্টগ্রাম মহানগর, সদস্য সচিব জনাব অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি