প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। আজ (বুধবার) নমুনা পরীক্ষার পর তাঁর করোনা শনাক্ত হয়ে বলে তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ বিষয়ে হানিফের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম জানান, গত সোমবার সংসদের অধিবেশন থেকে বাসায় ফেরার পর অসুস্থবোধ করেন মাহবুব উল আলম হানিফ। এরপর জ্বর অনুভূত হওয়া করোনা পরীক্ষা করার জন্য আজ সকালে নমুনা জমা দেন, সন্ধ্যায় করোনা শনাক্তের ফল জানা যায়।
এখন পর্যন্ত দেশের ৪৯জন সাংসদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।তাদের মাঝে মারা গেছেন ২ জন। একজন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ মোহাম্মদ নাসিম এবং আরেকজন নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম।
বার্তাবাজার/এসজে