ইবির তিন অনুষদের দায়িত্বে নতুন ডিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিনটি অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। তিনটি অনুষদের তিনজন শিক্ষককে এ দায়িত্ব প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৩ নভেম্বরে পূর্বের ডীনদের ২ বছরের মেয়াদ শেষ হবে। আগামী ১৪ নভেম্বর থেকে তারা দায়িত্ব গ্রহণ করবেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের অধ্যাপক মিজানুর রহমান এবং জীব বিজ্ঞান অনুষদে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদকে ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ সংশোধিত আইন ২০১০ এর ধারা ২৩(৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

পূর্বের ডিনগন দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর