আগামীকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে নিরাপত্তা মূলক পুলিশের ব্রিফিং বুধবার অনুষ্ঠিত হয়েছে।
পুলিশের প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম)। এ সময় সিরাজগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সদের স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি যথাযথভাবে মেনে ভোট কেন্দ্র সমূহের শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এ বিষয়ে পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) জানান, সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে এবং শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।###
বার্তাবাজার/অমি