আজকের শেয়ারবাজার: ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড

আজ (বুধবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৩টি কোম্পানির ৪৮ কোটি ৮৭ লক্ষ ২৬ হাজার ৮৩৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন
হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৭৫ কোটি ২৬ লক্ষ ৯৩ হাজার ২৭৭ টাকা।

ডিএসই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৫.৯৫ পয়েন্ট কমে ৪৮৮৩.৭০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.১১ পয়েন্ট বেড়ে ১৭১০.৪৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২.৭৩ পয়েন্ট বেড়ে ১১১৫.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৮টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিঃ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিঃ ফাঃ, ইস্টার্ন ইন্সুরেন্স, ব্র্যাক ব্যাংক লিঃ, এনএলআই ফার্স্ট মিঃ ফাঃ, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স, ন্যাশনাল পলিমার, এফবিএফআইএফ ও গ্রামীন ওয়ান: স্কীম২।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফিনিক্স ফাইন্যান্স ১ম মিঃ ফাঃ, শাইনপুকুর সিরামিকস, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিঃ ফাঃ, সিএপিএম বিডিবিএল মিঃ ফাঃ ওয়ান, সিএপিএম আইবিবিএল ইসলামি মিঃ ফাঃ, এশিয়ান টাইগার ও এনএলআই ফার্স্ট মিঃ ফাঃ।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: বিএসসি, গ্লোবাল ইন্সুরেন্স, বিএনআইসিএল, অগ্রনী ইন্সুরেন্স, শ্যামপুর সুগার, ফাইন ফুডস, ফেডারেল ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স, ফিনিক্স ইন্সুরেন্স ও পূরবী জেনারেল ইন্সুরেন্স।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৩৯৬৯৮৩৬৫৯৪৬৮১.০০

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর